নিজের পুত্রবধূ ও তার জামাইয়ের অবৈধ সম্পর্ক মেনে না নেওয়ায় খুন ওই পুত্রবধূর ৯৮ বছরের বৃদ্ধা শাশুড়ি। ঘটনাটি ঘটেছে সোমবার পুরাতন মালদার অন্তর্গত নারায়নপুরের কামাঞ্চ এলাকায়। জানা গিয়েছে, রবিবার রাতে একই ঘরে ঘুমায় ওই ৯৮ বছরের বৃদ্ধা মুনি মুর্মু, তার পুত্রবধূ সোনামুখি টুডু ও সোনামুখি টুডু-র জামাই। রাতে তারা তিনজন ছাড়া ঘরে আর কেউ ছিল না। সকালে দেখা যায় ঘরে ওই বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ পরে রয়েছে। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
বৃদ্ধার ছেলে বুদায় হাসদা মালদা থানায় তার বৌদি ও বৌদির জামাইয়ের নামে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তার অভিযোগের ভিক্তিতে মালদা থানার পুলিশ অভিযুক্ত বৌদি কে গ্রেফতার করেছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত জামাই। তার খোঁজের তল্লাশি শুরু করেছে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ZJEDpJMvga4